প্যারাঅলিম্পিকেও নিষিদ্ধ রাশিয়া

প্যারাঅলিম্পিকেও নিষিদ্ধ রাশিয়া

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১১:১০

ইউক্রেনে চালানো রাশিয়ার আগ্রাসনের জবাবে একের পর এক নিষেধাজ্ঞা নেমে আসছে দেশটির ওপর। বাদ যাচ্ছে না ক্রীড়াঙ্গনও। তারা একের পর এক নিষেধাজ্ঞা পাচ্ছে। এবার তাদের বাদ দেওয়া হয়েছে শীতকালীন প্যারা অলিম্পিক থেকে।

শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে বসতে চলেছে শীতকালীন প্যারালিম্পিকের আসর। এর আগে, বৃহস্পতিবার প্যারালিম্পিক কমিটি সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং বেলারুশকে এই প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার।

দেশ হিসেবে না হলেও নিরপেক্ষভাবে প্যারা অলিম্পিকে অংশ নিতে পারবেন দেশ দুটির অ্যাথলেটরা। নিজেদের দেশের পতাকা ব্যবহার করতে পারবেন না তারা। তাদের দেশের জাতীয় সংগীতও ব্যবহার করা যাবে না।

এর আগেও ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্থানান্তরিত হয়েছে রাশিয়া থেকে। কোনও রাশিয়ান দলকে উয়েফা প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তাইকোয়ান্ডো ব্ল্যাকবেল্ট কেড়ে নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে রাশিয়ান গ্রাঁ পি। মোটর স্পোর্টিং থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে রাশিয়া এবং বেলারুশকে।

ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন থেকেও রাশিয়া এবং বেলারুশের জাতীয় দলকে নির্বাসিত করা হয়েছে। তবে যদি সেই দেশের টেনিস খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে চান সেক্ষেত্রে কোনও অসুবিধা থাকবে না। এছাড়াও দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, তিরন্দাজি, জিমন্যাস্টিক্স, সাইক্লিংসহ অনেক খেলা থেকেই বহিষ্কৃত হয়েছে রাশিয়া।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading