গত সপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৩:৫০
গত সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১৯টির বা ৮১.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ওই সপ্তাহে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে এনসিসি ব্যাংক-১ম মিউচুয়াল ফান্ডের দর ছিল ৮ টাকা ৯০ পয়সা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১৬.৮৫ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ক্রাউন সিমেন্টের ১৩.৯৪ শতাংশ, আরএকে সিরামিকসের ১০.৯৪ শতাংশ, আমান ফিডের ১০.৯২ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১০.৫৭ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৯.৭২ শতাংশ, ইউনিলিভারের ৯.২৩ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৮.৩৩ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৮.০১ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের ৭.৯৩ শতাংশ দর কমেছে।
ইউডি/সুপ্ত

