নারী ওয়ানডে বিশ্বকাপ: সম্ভাবনা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ: সম্ভাবনা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ

উত্তরদক্ষিণ । শনিবার, ৫ মার্চ ২০২২ । আপডেট ১১:৪০

দক্ষিণ আফ্রিকা নারী দলকে অল্প রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ নারী দল ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩২ রানে হেরেছেন নিগার সুলতানারা।

শনিবার (০৫ মার্চ) নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা দ.আফ্রিকা ৪৯.৫ ওভারে ২০৭ রানে থামে। জবাবে ব্যাট করতে নেমে ১৭৫ রানে শেষ হয় টাইগ্রেসদের ইনিংস।

২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে শামীমা সুলতানা ও শারমিন আখতার ৬৯ রান তোলেন। তবে দুজনই আয়াবঙ্গা খাকার বলে বিদায় নেন। শামীমা ২৭ ও শারমিন ৩৪ রান করেন।

মাঝে ফারজানা ও মুরশিদা খাতুন দ্রুত বিদায় নেন। তবে রুমানা আহমেদ (২১), অধিনায়ক নিগার (২৯) ও রিতু মনি (২৭) চেষ্টা করলেও শেষ দিকে আর পেরে ওঠেনি বাংলাদেশ। প্রোটিয়া বোলার খাকা একাই ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এছাড়া মাসাবাতা ক্লাস ২টি উইকেট নেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নামা দ.আফ্রিকান মেয়েরাও বাংলাদেশের বোলিং তোপে পড়ে। সর্বোচ্চ ৪২ রান করেন মারিজানে কাপ। এছাড়া ওপেনার লরা উলভার্ট ৪১ ও চোল টাইরন ৩৯ রান করেন। বাংলাদেশি বোলার ফারিহা তৃষ্ণা ৩টি উইকেট পান। ২টি করে উইকেট নেন জাহানারা আলম ও রিতু মনি। আগামী ৭ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading