চীনে কয়লা খনিতে আটকে পড়ে মারা গেলেন ১৪ শ্রমিক

চীনে কয়লা খনিতে আটকে পড়ে মারা গেলেন ১৪ শ্রমিক

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৭:০৫

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনাজনিত কারণে আটকে পড়া ১৪ জন শ্রমিকের সবাই মারা গেছেন। উদ্ধারকারী বাহিনীর বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়া।

গুইঝৌ প্রদেশের ঝেনফেং জেলার শুনজুন এলাকায় অবস্থিত ওই কয়লাখনিতে গত ২৫ ফেব্রয়ারি ধস নেমেছিল। সেসময় খনিটিতে কর্মরত অন্যান্য শ্রমিকরা বেরিয়ে যেতে পারলেও এই ১৪ জন তা পারেননি।

আটকে পড়া এই শ্রমিকদের উদ্ধারে তৎপরতা শুরু করে উদ্ধারকারী বাহিনী। ৬ মার্চ কাজ শেষে ১৪ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয় বলে সিনহুয়াকে জানিয়েছেন বাহিনীর এক সদস্য।

যে খনিটিতে দুর্ঘটনা হয়েছিল, সেটি থেকে প্রতি বছর ১ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলন করা হয় বলে উল্লেখ করা হয়েছে দেশটির জ্বালানি সম্পদ প্রশসনের ওয়েবসাইটে।

চীনের খনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় রীতিমতো শোচনীয়। দুর্ঘটনা এবং এই জনিত কারণে শ্রমিকদের মৃত্যু দেশটির খনিগুলোতে প্রায় নিয়মিত ঘটনা।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ইতোমধ্যে ছোট খনিগুলো থেকে আকরিক উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চীনের সরকার।

সূত্র: রয়টার্স

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading