দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ । আপডেট ১৮:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৪ টাকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। সূত্র-ডিএসই।

বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৭১৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৮ বারে ৬ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমেনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩৭৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

লিবরা ইনফিউশন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১৮ টাকা ৭০ পয়সা বা ১.৯৯ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল, বিডি ল্যাম্পস, লিন্ডেবিডি, অ্যাপেক্স ফুডস,রেনউইক যজ্ঞেশ্বর, এএমসিএল প্রাণ ও অ্যাপেক্স ট্যানারি লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading