কোভিড: একদিনে শনাক্ত ২৩৩, মৃত্যু ৩
উত্তরদক্ষিণ । রবিবার, ১৩ মার্চ ২০২২ । আপডেট ১৭:৩৫
করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৩৩ জন; গত এক দিনে মৃত্যু হয়েছে আরও তিনজনের।
রবিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ওই ২৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন এক হাজার ৪১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে উঠলেন।
ইউডি/সুস্মিত

