দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ । আপডেট ১৬:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫২ টাকা দরে লেনদেন হয়। সূত্র-ডিএসই।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮৮৪ বারে ১০ লাখ ১ হাজার ৭১টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্কস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এনভয় টেক্সটাইল, সুহৃদ ইন্ডাস্ট্রিজ,ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও সিলভা ফার্মা লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading