দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব একটা প‌রিবারের হাতে জিম্মি: খন্দকার মোশাররফ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব একটা প‌রিবারের হাতে জিম্মি: খন্দকার মোশাররফ

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ মার্চ ২০২২ । আপডেট ১৬:৫০

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নাই। একটা পরিবারের কাছে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা জিম্মি।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলানায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব‌্য ক‌রেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে অত্যন্ত কষ্ট হয়। স্বাধীনতার ৫০ বছর পরে আমাদের কী প্রত্যাশিত ছিল, কী আমরা পেয়েছি, আবার পাওয়ার জন্য কী করণীয়- এই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি, কেউ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে কাজ করেছি। তাদের ৫০ বছর পরে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে- এর থেকে দুর্ভাগ্য একটি জাতির জন্য হতে পারে না।’

তিনি বলেন, ‘আজকে দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব নাই। একটা পরিবারের কাছে সার্বভৌমত্ব বন্দি। আজকে সীমান্ত এলাকায় বাংলাদেশের মানুষের প্রাণহানি হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু তার কোনো প্রতিবাদ করার ক্ষমতা এই সরকারের নাই। এই সরকার বাংলাদেশের যে অর্থে স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার কথা ছিল তাতে তারা ব্যর্থ হয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading