সূচকের সাথে কমেছে লেনদেনও

সূচকের সাথে কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুন ২০২২ । আপডেট ১৫:৩৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। সূত্র-ডিএসই ও সিএসই ।

মঙ্গলবার ডিএসইতে ৭৩৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩৪ কোটি ২৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৬৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading