ইতিহাস থেকে মোছা যাবে না বঙ্গবন্ধুর নাম

ইতিহাস থেকে মোছা যাবে না বঙ্গবন্ধুর নাম

তাহামিনা আক্তার । শনিবার, ২৫ জুন ২০২২ । আপডেট ০৯:১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইতিহাসের আলোকিত নাম। যার নামের সঙ্গে জড়িয়ে আছে প্রিয় স্বদেশ বাংলাদেশ। তিনি ছিলেন ক্ষণজন্মা পুরুষ। যুগে যুগে বিভিন্ন দেশে যে সমস্ত ক্ষণজন্মা পুরুষের জন্মের মধ্য দিয়ে স্বদেশ ও স্বজাতি আপন মহিমায় মহিমান্বিত ও আলোকিত হয়েছে বঙ্গবন্ধু তাদেরই একজন। এদেশের ভাষা অন্দোলন থেকে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে তিনি গৌরবময় ভূমিকা পালিন করেহিলেন। সাধারণ মানুষের স্বপ্ন স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে কীভাবে জাতিকে এগিয়ে নিয়ে গেছেন স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। তার সংগ্রামময় বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তাকে প্রতিষ্ঠিত করেছে বাংলার জনমানুষের মহান নেতার আসনে। বাঙালি স্বাধীনতা অর্জনে তার সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, জেল, জুলুম, নির্যাতন কারাবন্দি ইতিহাসে তাকে জাতির পিতার অভিধায় অভিষিক্ত করেছে।

বঙ্গবন্ধু ছিলেন কীর্তিমান পুরুষ। যুগে যুগে মহাপুরুষদের কীর্তি মুছে ফেলা যায় না। যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, ভারতের মহাত্মা গান্ধী, কিউবার ফিদেল ক্যাস্ট্রো, ইন্দোনেশিয়ার সুকর্ণ তেমনি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি স্বাধীনতা সংগ্রামে তার অবদান, যশ খ্যাতি, কীর্তি বাঙালির মন থেকে কোনো দিন মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজির রাষ্ট্রের স্থপতি বাঙালি জাতির পিতা। যে মানুষটি স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের, যিনি ভালোবেসে ছিলেন বাংলার দুঃখী মানুষকে যিনি বাঙালির মুক্তি ও স্বাধীনতার জন্য যৌবনের ১৪টি বছর অন্ধ কারার প্রকোষ্ঠে মৃত্যুর প্রহর গুনেছেন। সে সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে শোষণে জর্জরিত বাংলার অসহায় দুঃখী মানুষের মুখচ্ছবি। কারাগারে বন্দি থেকেও তিনি নিয়ন্ত্রণ করেছেন মুক্তিযুদ্ধকে। দীর্ঘ ৯ মাস তার নামেই মুক্তিযুদ্ধ চলেছে। তিনিই সৃষ্টি করেছেন একটি স্বাধীন রাষ্ট্র।

তবে বঙ্গবন্ধু স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় কঠোর হতে পারেন নি। তাই সমালোচনার ঊর্ধ্বে ছিলেন না। এমন এক সময় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। যখন বিশ্বের পরাশক্তি আমেরিকা, কমিউনিস্ট চীন ও মুসলিম রাষ্ট্র সৌদি আরব বাংলাদেশ জন্মের বিরোধিতা করছিল। একদিকে বহিঃশত্রু অন্যদিকে স্বাধীনতাবিরোধী অপশক্তি একটি বিশেষ মহল সরকারকে ব্যর্থ করতে উঠে পড়ে লাগে। ফলে বঙ্গবন্ধুকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার মহানায়ক তাকে ছাড়া বাংলাদেশের কথা ভাবাই যায় না। বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা নিজেকে পরিচয় দিতে পারতাম না।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading