সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ জুলাই ২০২২ । আপডেট ১৫:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের কিছুটা পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বুধবার ডিএসইতে ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৪৬ কোটি ২৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading