সূচকের পতনে লেনদেন শেষ

সূচকের পতনে লেনদেন শেষ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ । আপডেট ১৬:৩৫

দরপতন যেন কোনোভাবেই থামছে না পুঁজিবাজারে। আগের ৫ কর্মদিবসের মত আজ বৃহস্পতিবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ৩৫ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading