‘বঙ্গমাতা’ চরিত্রে জ্যোতিকা জ্যোতি

‘বঙ্গমাতা’ চরিত্রে জ্যোতিকা জ্যোতি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ । আপডেট ১৩:৩০

‘বঙ্গমাতা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ব্যানারে নির্মিত ২৮ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্র পরিচালনা করেছেন গৌতম কৈরী। আগামী ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জš§দিনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হবে।

এই কাজ প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, এবারের ৮ আগস্ট আমার জীবনের অবিস্মরণীয় একটি দিন। আমি বঙ্গমাতা চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছি। এটা আমার জন্য গর্বের ও আনন্দের বিষয়। তবে চ্যালেঞ্জিং একটি চরিত্রও এটি। শুটিংয়ের পুরো সময়টা বঙ্গমাতাকে মনে-মগজে ধারণ করতে হয়েছে। কতটুকু পেরেছি জানি না। আশা করছি এটি সবার ভালো লাগবে। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে তরুণ প্রজš§ এ চলচ্চিত্রের মাধ্যমে একটি ভালো ধারণা পাবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading