স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ

স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ আগস্ট ২০২২ । আপডেট ১৯:১৫

ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ ‘ওপেন হাউজ’ আয়োজন করতে যাচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগ। সাংবাদিকতা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।

জেসিএমএস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির কলাবাগানের বিজয় ক্যাম্পাসের ৯০৩ নম্বর কক্ষে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।

ওয়ার্কশপে মিডিয়া সেক্টরে ক্যারিয়ারের সুযোগ ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করবেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আজিম এবং ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ প্রধান শরীফুল হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য ওয়ার্কশপটি উন্মুক্ত থাকবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৬৬৬৬৩১৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading