নাক ডাকার সমস্যা থাকলে মিলছে টাকা

নাক ডাকার সমস্যা থাকলে মিলছে টাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ আগস্ট ২০২২ । আপডেট ১১:৪০

ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা অনেকেরই থাকে। এ নিয়ে বিড়ম্বনার শেষ থাকে না। বিশেষ করে শয্যাসঙ্গীর ঘুমের ব্যাঘাত ঘটে থাকে। কিন্তু এই সমস্যা থাকলেই মিলছে নগদ টাকা।

সম্প্রতি এই উদ্যোগ নিয়েছে ব্রিটেন। দেশটিতে স্বাস্থ্যখাতে বিভিন্ন পরিষেবা রয়েছে। এর অধীনে রয়েছে পার্সোনাল ইনডেপেন্ডেন্স পেমেন্ট (পিআইপি)। এবার এতে রাতে ঘুমের সময় যারা নাক ডাকেন তাদেরকেও অন্তর্ভূক্ত করা হয়েছে। এই স্কিমের অধীনেই টাকা দেওয়া হবে। যারা রাতের বেলা ঘুমের মধ্যে নাক ডাকেন প্রতি সপ্তাহে ব্রিটেন সরকার তাদের দেবে ১৫৬ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার টাকা।

মূলত, উদ্বিগ্নতা, ডায়াবেটিস, ডিপ্রেশন, চুল ওঠার মতো সমস্যাগুলো ব্রিটেনে হিডেন হেলথ ইলনেসের আওতায় পড়ে। এখন থেকে নাক ডাকাও এই তালিকাভুক্ত। এই রোগকে বলা হয় ‘অবস্ট্রাক্টটিভ স্লিপ অ্যাপনিয়া’। ঘুমের সময় নাকের মধ্যে দিয়ে বায়ুচলাচলে বাধা পেলে এই সমস্যা দেখা দেয়।

ব্রিটেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন জানানো হয়েছে, দেশটির ২ হাজার ২১৭ জন নাগরিক ইতোমধ্যে ইনডেপেন্ডেন্স পেমেন্ট স্কিমের অধীনে নাক ডাকার সমস্যার জন্য এই ভাতার আবেদন করেছেন। প্রতি সপ্তাহে এই সমস্যার জন্যে নাম নথিভুক্ত করা যায়। তবে এই স্কিমের সুবিধা নেওয়ার আগে চিকিৎসকে পরীক্ষা করাতে হবে। যদি তিন মাস ধরে সেই সমস্যা বজায় থাকে তাহলেই ভাতা পাওয়া যাবে।

প্রসঙ্গত, নাক ডাকা সমস্যায় অনেকে ভোগেন। মাঝবয়সী ও বয়স্ক পুরুষের ক্ষেত্রে এ সমস্যা বেশি হয়। চল্লিশোর্ধ্ব বয়সে অল্পবিস্তর নাক ডাকা তেমন ক্ষতিকারক নয়। বিকট শব্দে নাক ডাকা যা বন্ধ দরজা দিয়েও পাশের ঘর থেকে শোনা যায়, তা সব বয়সেই অস্বস্তিকর। বাচ্চাদের নাক ডাকা সব সময়ই অস্বাভাবিক, যা সাধারণত বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে। মারাত্মক হল ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসা বা শ্বাস নেয়ার জন্য হাঁসফাঁস করা যাকে স্নোরিং ও স্লিপ এপনিয়া সিনড্রোম বলে। বেশিরভাগ ক্ষেত্রে এটি শ্বাসের রাস্তায় বাতাস ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে হয়ে থাকে, একে অবসট্রাকটিভ স্লিপ এপনিয়া বলে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading