প্রযোজককে বিয়ে করে নায়িকা বললেন ‘আমি সৌভাগ্যবান’

প্রযোজককে বিয়ে করে নায়িকা বললেন ‘আমি সৌভাগ্যবান’

উত্তরদক্ষিণ । শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৩:২৫

তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরন বিয়ে করেছেন। গত বৃহস্পতিবার তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম।

রবীন্দ্রর ও মহালক্ষ্মী দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে ছবির ক্যাপশনে মহালক্ষ্মী লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।’

তাদেরকে দুজনকেই বিয়ের ছবিতে হাসিখুশি চেহারায় দেখা গেছে। এ জুটিকে চলচ্চিত্র ও টিভি নাটকের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

রবীন্দ্ররের প্রযোজনায় ‘বিদিয়াম বারাই কাথিরু’ নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেছেন মহালক্ষ্মী। সিনেমার শুটিংয়েই তাদের পরিচয়, পরে যা প্রণয়ে রূপ লাভ করল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

উল্লেখ্য, উপস্থাপক হিসেবে টিভিতে আত্মপ্রকাশ করেন মহালক্ষ্মী। পরবর্তীতে তিনি টিভি নাটকে নাম লেখান। তামিল টিভি নাটকের জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ‘বাণী রানী’, ‘অফিস’, ‘উরু কাই উসাই’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে কাজ করেছেন তিনি। বর্তমানে সম্প্রচার হচ্ছে তার সিরিয়াল ‘মহারাসি’।

অন্যদিকে লিব্রা প্রডাকশনসের ব্যানারে নির্মিত ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি তামিল সিনেমা প্রযোজনা করেছেন রবীন্দ্রর।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading