কম্পিউটারে বেশি কাজ করলে পালাবে মাউস!

কম্পিউটারে বেশি কাজ করলে পালাবে মাউস!

উত্তরদক্ষিণ । রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১১:৩৫

অদ্ভুত এক মাউস তৈরি করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমন এক মাউস উদ্ভাবন করেছে, যেটা ব্যবহারকারীরে নিরীক্ষণ করতে সম্ভব। ধরুন আপনি যদি একনাগাড়ে বেশিক্ষণ কাজ করেন তবে আপনার থেকে পালিয়ে যাবে। মানুষ বেশি কাজ করুক, তা চায় না স্যামসাং। অন্তত সংস্থার লেটেস্ট ডিভাইস থেকে তেমনই ইঙ্গিত মিলেছে। ওই মাউসটি এমন ভাবেই ডিজাইন করা হয়েছে, তা মানুষকে বেশি কাজ করা থেকে বিরত রাখবে। এই নতুন মাউসের নাম স্যামসাং ব্যালেন্স মাউস, যা বেশি কাজ করার সময়েই ডেস্ক থেকে অনেকটা দূরত্বে সরে যাবে।

স্যামসাং লেটেস্ট মাউসটি শুধু যে মাউসের মতো কাজ করে তাই নয়, এটি দেখতেও হুবহু মাউস বা ইঁদুরের মতোই। যদিও আপাতত এই মাউসটি কেনার কোনও সম্ভাবনা নেই। কারণ, প্রাথমিক ভাবে এই কনসেপ্ট মাউসটি একটি অ্যাড এজেন্সির সঙ্গে যৌথউদ্যোগে লঞ্চ করেছে স্যামসাং। স্যামসাং কোরিয়ান ইউটিউব চ্যানেল থেকে এই ব্যালেন্স মাউসের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। কনসেপ্ট ব্যালান্স মাউস তৈরি করার পেছনে প্রাথমিক কারণ ছিল কোরিয়ায় কর্মজীবনের ভারসাম্য উন্নত করা। ওই ভিডিওতে স্যামসাং বলছে, বেশিরভাগ অফিসের কর্মীরা সময়মতো কাজ থেকে বের হতে দ্বিধা বোধ করছেন। অফিস ছাড়ার আগে তাদের অমীমাংসিত কাজ শেষ করার জন্য কর্মীরা সর্বদা প্রচুর চাপের মধ্যে থাকে। কখনও কখনও তাদের দিয়ে অতিরিক্ত কাজও করিয়ে নেওয়া হয়।

ভিডিয়োতে স্যামসাং আরও জানিয়েছে যে, তারা এমনই একটি ডিভাইস তৈরি করেছে যা অতিরিক্ত কাজের সমস্যার সমাধান করবে। সংস্থাটি জানাচ্ছে, এটি একটি সাধারণ মাউস নয়, তবে তা মানুষকে প্রয়োজনের চেয়ে বেশি কাজ করা থেকে বিরত রাখার ক্ষমতা রাখে। ওভারটাইম কাজ করার সময় এই উদ্ভাবনী পণ্যটি তার আসল বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। এই কনসেপ্ট মাউসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি হাতের মুভমেন্ট ট্র্যাক করতে পারে। মাউসটি যখন ধরতে পারবে যে আপনি বেশি কাজ করছেন, তখন তার চাকাগুলো আপনাআপনি বেরিয়ে আসবে এবং ডেস্ক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে!

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading