বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫

টি-টোয়েন্টি দলে মাহমুদউল্লাহর জায়গা নিয়ে প্রশ্ন উঠছিল একটু একটু করে। এশিয়া কাপেও ব্যর্থতার পর তা উচ্চকিত হয় আরও। টানা ব্যর্থতায় শেষ পর্যন্ত বাদই পড়লেন মাহমুদউল্লাহ। তার দুঃসংবাদ শোনার দিনে সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত । কোনো কিছু না করেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান! মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) অস্ট্রেলিয়া আসরের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলটিই খেলবে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।

গত এশিয়া কাপের দল থেকে মাহমুদউল্লাহ ছাড়াও বাদ পড়েছে দুই ওপেনার এনামুল হক ও পারভেজ হোসেন ইমন এবং অফ স্পিনার শেখ মেহেদি হাসান। ওই টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই বিবেচনা করা হয়নি অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি ও হাসান মাহমুদ।

এশিয়া কাপের জন্য প্রথম ঘোষিত ১৭ সদস্যের দলে ছিলেন পেসার হাসান ও কিপার-ব্যাটসম্যান সোহান। অনুশীলনে চোট পাওয়ায় টুর্নামেন্টের আগেই ছিটকে যান হাসান। অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে না ওঠায় যেতে পারেননি সোহান। বিশ্বকাপ পর্যন্ত দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading