সূচকের বড় পতনে লেনদেন শেষ

সূচকের বড় পতনে লেনদেন শেষ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৬:২০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। সূত্র-ডিএসই-সিএসই।

বুধবার ডিএসইতে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading