বিশ্ব দরবারে ওয়েডিং ফটোগ্রাফিকে তুলে ধরতে চায় “ইভেনটেক”

বিশ্ব দরবারে ওয়েডিং ফটোগ্রাফিকে তুলে ধরতে চায় “ইভেনটেক”

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৬:৪০

বিয়েতে ফটোগ্রাফি–ভিডিওগ্রাফির জনপ্রিয় ট্রেন্ড আগে থেকেই। ইদানিং গায়ে হলুদ, পানচিনি, কাবিন, বউ ভাত এবং সব শেষে হানিমুন- পুরোটা নিয়ে যেন এক সিনেমাই বানিয়ে দিচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠানগুলো, ইভেনটেক তাদের মধ্যে অন্যতম।

ইচ্ছে ছিল সঙ্গীত শিল্পী হবেন, ছোটবেলায় গানও শিখেছেন বুলবুল ললিত কলা একাডেমীতে। কিছুদিন সঙ্গীত সাধনা করলেও, হয়ে উঠেন পুরোদস্তুর ফিল্মগ্রাফার। বলছি, রাফি মাহমুদের কথা। বর্তমানে কাজ করছেন ইভেনটেকের সিইও হিসেবে তিনি।

মাত্র ২ জন সদস্য দিয়ে ইভেনটেক যাত্রা শুরু করে ২০১৭ সাল থেকে। গুটি গুটি পায়ে এগিয়ে বর্তমানে ইভানটেক পরিবার ৪০ সদস্য বিশিষ্ট। প্রতিষ্ঠানটি এখন কাজ করছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিষ্ঠানটি দেশের পাশাপাশি দেশের বাইরেও বাংলাদেশকে তুলে ধরতে চায়।

প্রতিষ্ঠানটি কাভার করেছে ১০০০ টির ও বেশি ইভেন্ট। যার মধ্যে রয়েছেঃ ওয়েডিং, রিসিপসান, হুলুদ, প্রি- ওয়েডিং, পোস্ট-ওয়েডিং, মেহেদী নাইট, ব্রাইডাল শাওয়ার, হলি ইত্যাদি।

mashiurjarif

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading