র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা কোনো শাস্তি নয়: মার্কিন রাষ্ট্রদূত

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা কোনো শাস্তি নয়: মার্কিন রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২ । আপডেট ১৮:৫৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর নিষেধাজ্ঞা দেওয়াটা কোনো শাস্তি নয়। তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে, সে জন্যই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন পিটার হাস। তিনি আরও বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমেরিকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, ইন্দো-প্যাসিফিক কৌশলে (আইপিএস) বাংলাদেশের যোগ দেওয়া-না দেওয়াটা কোনো বিষয় নয়। কারণ, এটা একটা নীতি। এটা বাংলাদেশ কীভাবে নেয়, সেটাই দেখার বিষয়।

আরেক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দেওয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশ কোন জোটে যোগ দেবে, সেটা তাদের বিষয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading