বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৫ কোটির বেশি মানুষ

বুস্টার ডোজ নিয়েছেন সাড়ে ৫ কোটির বেশি মানুষ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৪:২০

করোনা প্রতিরোধে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা নিয়েছেন পাঁচ কোটি ৫৬ লাখের বেশি মানুষ। মঙ্গলবার (৫ অক্টোবর) একদিনেই সারা দেশে সাড়ে চার লাখের বেশি মানুষ বুস্টার ডোজের টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রম শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২৫ হাজার ৫৬৭ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৯ হাজার ৩৫৫ জনকে। বুস্টার ডোজ টিকা পেয়েছেন চার লাখ ৫১ হাজার ৪২ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত বছরের ১ নভেম্বর থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জনকে।

গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে এই কার্যক্রমে ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে। তবে গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছে মাত্র ৭১০ জন শিশু।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading