সংসদের ২০তম অধিবেশন শুরু ৩০ অক্টোবর

সংসদের ২০তম অধিবেশন শুরু ৩০ অক্টোবর

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:২৫

চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর (রবিবার) শুরু হচ্ছে। ওই দিন বিকাল সাড়ে ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে।

বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্ববানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading