ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে নির্বাচকদের বিরুদ্ধে পোস্ট দিয়ে নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেটার

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ২১:৪৭

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। চলমান এনসিএলেও অংশগ্রহণ করতে পারবেন না এই ক্রিকেটার।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেসার মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার কারণে তাকে বোর্ড কর্তৃক এই শাস্তি দেওয়া হয়েছে।বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রানাকে তার কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

গেল ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন পেসার মেহেদী হাসান রানা। জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করেন বরিশালের এই পেসার। সেখানে বিসিবির এক নির্বাচকের বিরুদ্ধেও কথা তোলেন তিনি। এর কিছুক্ষণ পরই আবার পোস্ট ডিলিট করে দেন এই পেসার। তবে ততক্ষণে সে পোস্ট সবার নজরে এসে যায়।

এর পরদিন আরেকটি পোস্ট দিয়ে রানা জানান, আগের পোস্টটি দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে মাঠে ছিলেন তিনি। তার পেইজের এডমিন প্যানেল থেকেই সে পোস্ট দেওয়া হয়েছে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading