ক্যাটরিনার কাছে ৩ খানই ‘আইকন’

ক্যাটরিনার কাছে ৩ খানই ‘আইকন’

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ০৮:০০

বলিউডের তিন তারকা শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের সঙ্গেই ক্যাটরিনা কাইফের কাজের অভিজ্ঞতা ‘অনন্য’, তার কাছে তিন খানই ‘আইকন’।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি ‘ফোন ভুত’ সিনেমার সহশিল্পী সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টরকে সঙ্গে নিয়ে একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেখানে সিদ্ধান্ত ও ইশানের সঙ্গে কাজের মজার মজার অভিজ্ঞতা বলার সময় আসে শাহরুখ, আমির ও সালমানের প্রসঙ্গ।

ক্যাটরিনা বলেন, “তাদের সম্পর্কে একটা কথা শুরুতে বলতে হয়, তারা হলেন আইকন। তিনজনেরই চেষ্টা হল নিজেদের প্রতিভাকে কীভাবে প্রতিনিয়ত আরও উঁচু পর্যায়ে নিয়ে যওয়া যায়। তারা যখন যে সিনেমা করেন, কাজের সময়েই তারা সম্পূর্ণ সিনেমাটি দেখতে পান।“

শাহরুখ খানের সঙ্গে ক্যাটরিনা ‘জব তক হ্যয় জান’ করেন ২০১২ সালে। ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় পর্দা ভাগাভাগি করে নেন শাহরুখ ও ক্যাট।

আমিরের সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করার কথা জানান ক্যাটরিনা। ২০১৩ সালে ধুজন ‘ধুম থ্রি’ এবং বেশ কিছুদিন বিরতি দিয়ে ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন।

তিনজনের মধ্যে সালমানের খানের সঙ্গেই বেশি কাজ করেছেন ক্যাটরিনা। এর মধ্যে ২০০৭ সালে ‘পার্টনার’ সিনেমাটি ক্যাটের কাছে স্মরণীয় । এছাড়া ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ এবং ২০১৯ সালে ‘ভারত’ সিনেমার কথাও তিনি বলেন।

এই নায়িকার কথায়, সিনেমায় আপনার চরিত্রকে ফুটিয়ে তুলতে তাদের পরামর্শের কোনো তুলনা নেই। তারা আপানকে পর্দায় গল্পের অবয়ব দিতে সহযোগিতা করবে। এই ধরনের সহশিল্পী শুটিং সেটে থাকা খুব জরুরি। ‘ফোন ভুত’ সিনেমায় দুই জুনিয়র সহশিল্পী সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর সম্পর্কে ক্যাটের ভাষ্য, তাদের দুজনই পরিশ্রমী এবং কাজের প্রতি উৎসাহী। সিনেমার শুটিংয়ে তাদের স্বতঃস্ফূর্ততা ছিল দেখার মত। ওরা এতটাই প্রাণবন্ত যে সেটা রীতিমত বিস্ময়কর।ওরা যা করে তা ভালোবেসে করে। দুজনের কাজ দেখতেও ভালো লাগে।

‘ফোন ভুত’ সিনেমার ট্রেইলার প্রকাশ পেয়েছে ইউটিউবে। সেখানে দেখা গেছে ভুত ধরার ব্যবসা শুরু করেছেন ক্যাটরিনা কাইফ! তার সঙ্গী সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টর। অলৌকিক শক্তিবলে ভুত দেখতে পায় সিদ্ধান্ত ও ইশান, পরিচয় হয় ক্যাটরিনার সঙ্গে। ক্যাটরিনা নিজে ভুত হলেও ভুত ধরার ব্যবসা শুরু করতে চান।

ট্রেইলার ছাড়াও সিনেমার গান ‘কিন্না সোনা’ প্রকাশ হয়েছে ইউটিউবে। আরেকটি গান ‘কালি তেরি গুট’ এর টিজারও প্রকাশ পেয়েছে। গুরমিত সিং পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ নভেম্বর।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading