টি-টোয়েন্টি বিশ্বকাপ: লঙ্কানরা সুপার টুয়েলভে যাবে কীভাবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ: লঙ্কানরা সুপার টুয়েলভে যাবে কীভাবে?

উত্তরদক্ষিণ । বুধবার, ১৯ অক্টোবর ২০২২। আপডেট ২০:০০

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী শ্রীলঙ্কা। গত বছরও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলেছিলো। কিন্তু সময় কীভাবে বদলায়। সদ্য এশিয়া কাপের শিরোপা গরে তোলা এই দলটিকে-ই কিনা বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জনের পরীক্ষা দিতে হচ্ছে। আর সেখানেও কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দানুস শানাকার দল।

নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে শুরু করে এশিয়ার চ্যাম্পিয়নরা। খায় বড় ধাক্কা। রানরেটেও নাজুক অবস্থায় পড়ে। দ্বিতীয় ম্যাচে জিতে অবশ্য সুপার টুয়েলভের আশার পালে হাওয়া দিয়েছে দাশুন শানাকার দল। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে রানরেট অনেকটা সুবিধাজনক স্থানে নিতে পেরেছে লঙ্কানরা। অবশ্য স্বস্তি মেলেনি তাতেও। তারা আছে এ-গ্রুপে। শেষ ম্যাচে নামবে চনমনে নেদারল্যান্ডসের বিপক্ষে। যারা টানা দুই জয়ে সুপার টুয়েলভের কাছাকাছিই চলে গেছে বলা যায়।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস এ-গ্রুপের শীর্ষে। রানরেট +০.১৪৯। নামিবিয়া ও শ্রীলঙ্কার ২ ম্যাচে পয়েন্ট ২ করে। রানরেটে এগিয়ে নামিবিয়া (+১.২২৭) টেবিলের দুইয়ে ও শ্রীলঙ্কা (+০.৬০০) আছে তিনে। দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত করা আরব আমিরাত যথারীতি তলানিতে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় জিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। দুপুর ২টায় মাঠে নামবে নামিবিয়া ও আরব আমিরাত। গ্রুপের শেষ ম্যাচে আমিরাতকে হারালে নামিবিয়ার পয়েন্ট হবে ৪। শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, তাহলে এ দুই দলেরও পয়েন্টও হবে ৪ করে। তিন দলের সমান ৪ পয়েন্ট হলে রানরেটে এগিয়ে থাকা দুদলে সুপার টুয়েলভে যাবে।

রানরেটে সবচেয়ে শক্ত অবস্থায় আছে নামিবিয়া। শেষ ম্যাচে তারা আরব আমিরাতের বিপক্ষে জয় পেলে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে ফেলবে। শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, তাহলে এ দুই দলেরও ৪ পয়েন্ট করে থাকবে। কিন্তু রানরেটে শ্রীলঙ্কা আরও সুবিধাজনক অবস্থায় আছে।

অন্যদিকে ডাচরা জিতে গেলেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে খেলবে। তখন সমীকরণ হয়ে যাবে সহজ, ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা বাদ পড়বে। তবে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত যদি নামিবিয়াকে হারিয়ে দেয়, তখন আবার হিসাবটা হবে ভিন্ন। এক্ষেত্রে নামিবিয়া, শ্রীলঙ্কা ও আমিরাতের হবে সমান ২ পয়েন্ট করে। সেক্ষেত্রে রানরেটে একেবারে ঊর্ধ্বগগনে থাকা নামিবিয়ার পালে সুপার টুয়েলভের বাতাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে। আবার শ্রীলঙ্কার বিপক্ষে ডাচরা হারলে বিদায়ের দ্বারপ্রান্তে থাকবে, টানা দু-ম্যাচ জিতে টেবিলের শীর্ষে এখন তারা। সেই ডাচদেরই ধরতে হতে পারে বাড়ির বিমান। এমন হলে তারা চাইবে নামিবিয়াকে হারিয়ে যেন চমকের জন্ম দেয় আমিরাত।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading