ডেঙ্গু: একদিনে রেকর্ড ৯২২ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু আরও ২

ডেঙ্গু: একদিনে রেকর্ড ৯২২ রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু আরও ২

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ অক্টোবর ২০২২। আপডেট ১৯:১০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা রেকর্ড ৯২২ জন এবং মারা গেছেন আরও দুই জন। এর আগে এ বছর এখন পর্যন্ত একদিনে সর্বচ্চো ৯০০ জন রোগী ভর্তি হয়েছিলেন।

শনিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১১২ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫২০ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪০২ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪০৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ২ হাজার ৩২৮ জন, আর বাকি ১ হাজার ৭৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩০ হাজার ২৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৬ হাজার ৫১৩ জন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading