পরীমনির জন্মদিন আজ: থাকছে নানা চমক

পরীমনির জন্মদিন আজ: থাকছে নানা চমক

উত্তরদক্ষিণ । সোমবার , ২৪ অক্টোবর ২০২২। আপডেট ০৮:০০

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন মানেই নতুনত্ব। আজ ২৪ অক্টোবর তার জন্মদিন। প্রতিবারের মতো এবারেও জমকালো আয়োজনে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি মা হওয়া এই নায়িকা। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন জন্মের গল্প বলবেন পরীমনি।

অনেক চমকের ভিড়ে থাকবে তার নতুন সিনেমার একটি গানের প্রকাশনাও। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ হবে আজ ।

পরীর জন্মদিনের আসরে অংশ নিতে হলে ইচ্ছামতো পোশাক পরলে চলে না। অতিথিদের ড্রেসকোড জানিয়ে দেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। কার্ডে দেখা গেছে, এই জন্মদিনে পরীর অতিথিরা পড়বেন আকুয়া (ছেলে) ও সাদা পোশাক (মেয়ে)।

প্রতিবছর রাজধানীর পাঁচ তারকা হোটেলে এই গ্ল্যামার কন্যার জন্মদিন অনুষ্ঠান বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়। এবারো তার ব্যতিক্রম হবে না। তবে এবার তার সঙ্গে যুক্ত হয়েছে সন্তান রাজ্য। প্রথমবারের মতো সন্তানকে সঙ্গে নিয়ে জন্মদিন পালন করতে যাচ্ছেন এই নায়িকা। স্বাভাবিক কারণে এবারের জন্মদিন তার কাছে স্পেশাল।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading