আফগানদের নিয়ে সতর্ক বোল্ট

আফগানদের নিয়ে সতর্ক বোল্ট

উত্তরদক্ষিণ । বুধবার , ২৬ অক্টোবর ২০২২। আপডেট ০৮:০০

সুপার টুয়েলভের প্রথম দিন ভিন্ন ম্যাচে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তান। দুই দলের পরিণতিও ছিল ভিন্ন। মেলবোর্নে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। মাঠের নামার আগে আফগানদের ব্যাটিং-বোলিংয়ের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার ট্রেন্ট বোল্ট।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের রেকর্ডগড়া জয়ে আসর শুরু করে কিউইরা। একই মাঠে পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় আফগানরা। তাই বলে তাদের হালকা করে দেখার কোনো সুযোগ আছে বলে মানতে নারাজ নিউজিল্যান্ড। আফগানদের ব্যাপারে নিজ দলকে সতর্ক করলেন বোল্ট।

তিনি বলেন, সেদিন আর (আফগানিস্তানের) খেলা দেখা হয়নি। এখন আমরা তাদের খুঁটিনাটি বিশ্লেষণ করছি। মানসম্পন্ন একটি দলের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছি। তারা খুবই অভিজ্ঞ দল। তারা এমন কোনো দল নয়, যাদের হালকাভাবে নেওয়া যায়। তাদের এমন খেলোয়াড় আছে যারা (ছক্কা মেরে) স্টেডিয়ামের বাইরে পাঠাতে পারে। এছাড়া বোলিং আক্রমণও খুব ভালো। আমাদের দৃষ্টিকোণ থেকে এটিও অন্যান্য সব ম্যাচের মতো সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই এটি আমাদের জন্য বড় ম্যাচ। কারণ, আমরা সবকিছু ঠিকঠাক করার ব্যাপারে যে আলোচনা করছি, সেটি নিশ্চিত করতে চাই।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে বড় জয় পেলেও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে সমান গুরুত্বপূর্ণ ধরেই মাঠে নামার কথা বলছেন বোল্ট। প্রথম ম্যাচে নিজেদের খেলায় আমরা গর্বিত। সে উপলক্ষ্য খুব উপভোগ করেছি। সেটি এখন আর আলোচনায় নেই। এখন পূর্ণ মনোযোগ আফগানিস্তানের ওপর। আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আবারও ভালো করার ব্যাপারে আশাবাদী।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত একটিই টি-টোয়েন্টি খেলেছে নিউ জিল্যান্ড। আবু ধাবিতে ২০২১ সালের বিশ্বকাপের ম্যাচটি তারা জিতেছিল ৮ উইকেটে। বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন বোল্ট।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading