আলু দিয়ে যেভাবে গরুর মাংসের ঝোল রান্না

আলু দিয়ে যেভাবে গরুর মাংসের ঝোল রান্না

উত্তরদক্ষিণ । বুধবার , ২৬ অক্টোবর ২০২২। আপডেট ০৮:৪০

গরুর মাংসের সঙ্গে আলুর জুটি বেশ পুরোনো। অনেকেই আছেন যারা মাংসের সঙ্গে আলু দিয়ে রান্না না হলে খেতে পছন্দ করেন না। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে গরুর মাংস আর আলুর ঝোল, সঙ্গে এক টুকরো লেবু হলে যেন আর কিছুর দরকারই হয় না। আজ চলুন জেনে নেওয়া যাক আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে
গরুর মাংস- ১ কেজি, পেঁয়াজ কুচি- ১ কাপ, আলু- ৪টি, হলুদের গুঁড়া- দেড় চা চামচ, মরিচের গুঁড়া- ২ চা চামচ, জিরা বাটা- ৩ চা চামচ, রসুন বাটা- ৩ চা চামচ, আদা বাটা- ২ চা চামচ, এলাচ- ৪টি, লবঙ্গ- ৪টি, দারুচিনি ৩-৪ টুকরা, লবণ- স্বাদমতো, তেল- পরিমাণমতো, পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
মাংসের সঙ্গে আলু বাদে অন্য সব উপকরণ মাখিয়ে নিন চুলায় বসান। ঢাকনা দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম লো রাখুন। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিন। মাংসের পানি শুকিয়ে এলে পরিমাণমতো পানি দিয়ে দিন। পানি কিছুটা কমলে তাতে আলু দিয়ে কষিয়ে নিন। আলু কষানো হলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ঝোল গাঢ় হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও, রুটি, পরোটা বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading