টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার টুয়েলভে বড় অঘটন, ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার টুয়েলভে বড় অঘটন, ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

উত্তরদক্ষিণ । বুধবার, ২৬ অক্টোবর ২০২২। আপডেট ১৪:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আয়ার‌ল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে জস বাটলারের দল। আয়ারল্যান্ডের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রানে তুলে ইংল্যান্ড। এরপরই নামে বৃষ্টি। ম্যাচটি পুনরায় শুরু করা সম্ভব হয়নি, তাই বৃষ্টি আইন ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৫ রানে জয় পায় আইরিশরা।

বুধবার টস জিতে শুরুতে ব্যাট করেনি ইংল্যান্ড। আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫৭ রানে গুটিয়েও দিয়েছিল ইংলিশরা। তবে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জস বাটলারের দল। রানের খাতা খোলার আগেই বাটলারকে হারানো ইংল্যান্ডের ২৯ রানেই নেই তিন উইকেট। এরপর থেকে তাদের ইনিংস এগোচ্ছিলো ধীরগতিতেই। হঠাৎ বৃষ্টি নামলো মেলবোর্নের মাঠ জুড়ে। মাঠ ছেড়ে উঠেন যেতে হলো ক্রিকেটারদের। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। নতুন করে ম্যাচ শুরু না হওয়ায় ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে ম্যাচ জিতে যায় আয়ারল্যান্ড। কেননা ডি-এল মেথডে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১১০ রান। এতে বিশ্বকাপের মঞ্চে ফের আইরিশদের কাছে হার মানে ইংল্যান্ড। এর আগে ২০১১ ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ৮ বলে ১৪ রান করে বিদায় নেন স্টার্লিং। এরপরই প্রতিরোধ গড়ে আয়ারল্যান্ড। টেকারকে সঙ্গে নিয়ে দ্বিতীয় জুটিতে ৮২ রানের চমৎকার জুটি উপহার দেন বালবির্নি। ২৭ বলে ৩ চার ও ১ ছক্কার মারে ৩৪ রান করেন টাকার। এরপর ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি হ্যারি টেক্টর। তবুও উইকেটে থিতু ছিলেন আইরিশ অধিনায়ক। তিনি ভালো ইনিংস খেলে দিয়ে ফিরলে দ্রুত উইকেট হারাতে থাকে আইরিশরা। ফলে অধিনায়কের বিদায়ের পর দ্রুতই থেমে যায় আয়ারল্যান্ড। মাঠ ছাড়ার আগে ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন আইরিশ অধিনায়ক। এছাড়া কার্টিস ক্যাম্ফার ১৮, গ্যারেথ ডেলানি ১২* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক মেরেছেন তিনজন। ইনিংসের চার বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১৫৭ রানে। ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ৩ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভারে ৩৪ রানের খরচায় তিন উইকেট শিকার করেন মার্ক উডও। দুটি উইকেট স্যাম কারেনের।

রান তাড়া করতে নেমেই চাপে পড়ে ইংল্যান্ড। শূন্য রানে ফিরেন অধিনায়ক জস বাটলার। সুবিধা করতে পারেননি অপর ওপেনার অ্যালেক্স হেলসও (৭)। বেন স্টোকস ৬ রান করে ফিরে গেলে ২৯ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টার করেন ডেভিড মালান ও হ্যারি ব্রুক। ২১ বলে ১৮ রান করা ব্রুক আউট হন দলীয় ৬৭ রানে। কিছুক্ষণ পর ফিরেন মালানও, ৩৭ বলে ৩৫ রান করতে পেরেছেন তিনি। ১৪ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রানে পৌঁছার পরেই নামে বৃষ্টি। মঈন আলী ১২ বলে ২৪ ও লিয়াম লিভিংস্টোন ২ বলে ১ রানে অপরাজিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading