রবি মৌসুমে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার

রবি মৌসুমে ১৩৭ কোটি টাকার প্রণোদনা দিচ্ছে সরকার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২। আপডেট ১৮:২৩

রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ১৩৭ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।

২৬ অক্টোবর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রণোদনা দেয়া হচ্ছে।

সারা দেশের ১৬ লাখ ৭১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার পাবেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading