প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়লো বড় চিতল

প্রধানমন্ত্রীর বড়শিতে ধরা পড়লো বড় চিতল

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনের লেকে মাছ শিকার করেছেন । সে সময় বড়শিতে একটি চিতল মাছ ধরা পড়ে। মাছটি নিয়ে দুই বোনকে উচ্ছ্বাস করতে দেখা যায়।

শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে পেজে মাছ শিকারে একাধিক ছবি শেয়ার করা হয়। তবে কবে বড়শি দিয়ে চিতল মাছ শিকার করেন তা উল্লেখ করা হয়নি।

ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading