ভালো কাজে পুলিশ-জনতার সম্পৃক্ততা বেড়েছে: খাদ্যমন্ত্রী

ভালো কাজে পুলিশ-জনতার সম্পৃক্ততা বেড়েছে: খাদ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ অক্টোবর ২০২২। আপডেট ১১:৫৫

কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতা একসঙ্গে ভালো কাজে সহযোগিতা করছে ও মন্দ কাজের কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে।

শনিবার (২৯ অক্টোবর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুক নিরোধসহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন যা সামাজিক শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘

এসময় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, সলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার রাশিদুল হক, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading