একাদশ জাতীয় সংসদ: ২০তম অধিবেশন ৬ নভেম্বর পর্যন্ত

একাদশ জাতীয় সংসদ: ২০তম অধিবেশন ৬ নভেম্বর পর্যন্ত

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ অক্টোবর ২০২২। আপডেট ১৮:৫০

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির দশম সভায় রবিবার (৩০ অক্টোবর) এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুঞা।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৩টি প্রশ্নসহ মোট ১ হাজার ৪৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায়নি।

পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত ৫টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাসের অপেক্ষায় ২টি ও উত্থাপনের অপেক্ষায় ৭টি বিল রয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বৈঠক সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading