সূচকের ইতিবাচকতায় চলছে লেনদেন

সূচকের ইতিবাচকতায় চলছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০২ নভেম্বর) মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন চলছে। আজও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১০টা ২৭ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৩৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৯৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৫১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে পাঁচ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading