টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৪২

মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে চার হাজার ৪০০ কোটি ডলারে কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তবে মাস্কের টুইটার কেনার আগে থেকেই ধারণা করা হয়েছিলো, টুইটারে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি। ইলন মাস্ক নিজেও জানিয়েছিলেন, ব্যবহারকারীদের মধ্যে টুইটারকে আরও জনপ্রিয় করে তোলার জন্য তার একাধিক পরিকল্পনা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক টুইটারের একাধিক কর্মী জানিয়েছেন, টুইটারের কর্মীসংখ্যা অর্ধেক করে ফেলতে চাইছেন ইলন মাস্ক। টুইটারে বর্তমানে সাড়ে সাত হাজার কর্মী রয়েছেন সেখান থেকে প্রায় তিন হাজার ৭০০ কর্মী চাকরি হারাতে পারেন। যেসব কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের শুক্রবার জানিয়ে দিতে পারেন মাস্ক। কর্মী ছাঁটাইয়ে মধ্যে দিয়েই সংস্থার পরিচালনের খরচ কমানোর চেষ্টা করছেন তিনি।

টুইটার কর্মীরা জানিয়েছেন, ইলন মাস্ক টুইটার সংস্থার মালিকানা অধিগ্রহণের পরই একাধিক নীতি পরিবর্তন করার কথা বলেছেন। টুইটারের ‘ওয়ার্ক ফ্রম এনিওয়্যার’ নীতি বাতিল করে সমস্ত কর্মীদের অফিসে ফিরে আসতে বলেছেন তিনি। তবে সবথেকে বড় পরিবর্তন হল কর্মী ছাঁটাই। সান ফ্রান্সিসকোর টুইটার অফিসের অর্ধেক কর্মীকেই ছাঁটাই পরিকল্পনা করা হচ্ছে।

টুইটার কর্মীরা জানিয়েছেন, ৬০ দিনের বেতন দিয়ে কর্মীদের ছাঁটাই করা হতে পারে। যদিও টুইটার সংস্থার মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সূত্র: এনডিটিভি

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading