বিচারপতি মানিকের গাড়ি ভাঙচুর: বিএনপি-ছাত্রদলের ১১ নেতাকর্মী রিমান্ডে

বিচারপতি মানিকের গাড়ি ভাঙচুর: বিএনপি-ছাত্রদলের ১১ নেতাকর্মী রিমান্ডে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৭

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর (মানিক) ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১১ বিএনপি নেতাকর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন। আজ আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মো. মনজুরুল হাসান খান।

অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি জানিয়েছেন আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মশিউর রহমান।

মামলার আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান, কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, বিএনপি নেতা মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।

বুধবার (২ নভেম্বর) বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনায় তার দেহরক্ষী রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় বিএনপির মিছিল থেকে হামলা করা হয়েছে উল্লেখ করে দলটির অজ্ঞাত ৪০-৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading