তেলাপোকা দেখলেই পিষে ফেলবেন না

তেলাপোকা দেখলেই পিষে ফেলবেন না

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:০০

তেলাপোকা দেখলেই অনেকে পা দিয়ে পিষে মেরে ফেলতে উদ্যত হন। মেরে আপনি তো খুশি, যাক অন্তত একটা পোকা হঠানো গেলো। কিন্তু এমন কাজে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে জানেন কি?

বিজ্ঞান আমাদের বলে তেলাপোকা পিষে মেরে ফেলার ফলে শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তেলাপোকা পিষে মারার পর পোকার বের হয়ে আসা অন্ত্র পরিবেশে ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়। কিন্তু সেটা তো হতেই পারে। এত ভাবার কি আছে? আছে তো বটেই।

কেন পিষে মারবেন না তেলাপোকা

তেলাপোকা পিষে ফেলার পর এর আশপাশে নিঃশ্বাস নেওয়ার বিষয়ে সাবধান। কারণ পিষে মারা তেলাপোকা স্ট্রেপটোকোচি, স্ট্যাফিলোকোচি ও স্যালমোনেলার মতো জীবাণু সংক্রমণ হতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও আমাশয়ের মতো রোগ সৃষ্টি করতে পারে। তেলাপোকা তাজা ক্ষত নিয়েও জীবিত থাকতে পারে। তাই পিষে ফেললেই যে আপনি ভাবলেন হয়ে গেলো তা কিন্তু নয়। আর একবার ভাবুন, পিষে ফেলা পোকাটি আপনার সারা ঘরেই ঘুরে বেড়াচ্ছে। তখন কেমন বাজে অবস্থা হতে পারে।

তাহলে করনীয় কি?

তেলাপোকা বেশ সতর্ক ও সহনশীল প্রাণী। পিষে ফেলার পর পোকাটি দক্ষতার সঙ্গে মৃত হওয়ার ভান করতে পারে। নিরাপদ ভাবলেই নিরাপদ জায়গায় চলে যেতে পারে। তাছাড়া আরও অনেক বিষয় আছে যা তেলাপোকাকে বেশ ভয়ংকর এক পোকা হিসেবেই প্রতিষ্ঠা করে। সচরাচর তেলাপোকা পিষে না মেরে ফিউমিগেশন পদ্ধতি প্রয়োগ করবেন। এভাবে তেলাপোকা কার্যকরভাবে মারা যাবে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading