সালাহর জোড়া গোলে জয়ে ফিরলো লিভারপুল

সালাহর জোড়া গোলে জয়ে ফিরলো লিভারপুল

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:৫৫

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হারের পর জয়ে ফিরলো লিভারপুল। মোহাম্মদ সালাহর জোড়া গোলে রোববার টটেনহ্যাম হটস্পারের মাঠ থেকে ২-১ গোলে জিতে এসেছে তারা।

চমৎকার ফিনিশে ১১ মিনিট পর গোলমুখ খোলেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। বিরতির আগে এরিক ডায়ার তাকে গোল উপহার দেন। লিভারপুল গোলরক্ষক আলিসনের লম্বা কিক ঠেকাতে গিয়ে ভুলে সরাসরি সালাহকে হেড করে বল দেন স্পার ডিফেন্ডার। প্রতিপক্ষ গোলকিপার হুগো লরিসের সামনে থেকে বল চিপ করে লক্ষ্যভেদ করেন সালাহ।

স্বাগতিকরাও ভালো সুযোগ পেয়েছিল। দুই অর্ধেই ইভান পেরিসিচ গোলপোস্টে আঘাত করেন। বিরতির পর ইনজুরি থেকে ফিরে আসা দেজান কুলুসেভস্কি ৭০তম মিনিটে হ্যারি কেইনকে দিয়ে ব্যবধান কমান।

তবে হার এড়াতে পারেনি টটেনহ্যাম। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে চারে নেমে গেছে স্পাররা।

দিনের আরেক ম্যাচে চেলসির মাঠে ১-০ গোলে জিতে শীর্ষে ফিরেছে আর্সেনাল। গ্যাব্রিয়েলের একমাত্র গোলে ম্যানসিটিকে টপকে গেছে তারা। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট গানারদের, দুই পয়েন্ট পেছনে সিটিজেনরা (৩২)। ম্যানইউ ৩-১ গোলে হেরে গেছে অ্যাস্টন ভিলার মাঠে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading