রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১০:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক।

সোমবার (৭ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার (৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৯১ গ্রাম হেরোইন, ১৩৩ বোতল ফেনসিডিল, ৫ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৫ হাজার ৭৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading