ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন কীভাবে?

ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন কীভাবে?
a nice girl enjoys sunny morning

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ২০:৩০

ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ইয়োগা করলে শরীর বেশ চনমনে থাকে। ভোরের তাজা বাতাসে জগিং করলেও দিনভর থাকতে পারবেন ঝরঝরে। কিন্তু সকালে ঘুম ভাঙতেই চায় না? জেনে নিন ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে চাইলে কী করবেন, কী করবেন না।

অ্যালার্ম হিসেবে লাউড কোনও মিউজিক বেছে নিন। এবং ঘুম থেকে যখন উঠতে চাইছেন তার ১৫ মিনিট আগে অ্যালার্ম সেট করুন।

রাত এগারোটার মধ্যে ঘুমাতে চলে যান। প্রথম প্রথম ঘুম আসতে চাইবে না। তবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন।

অনেক সময় ভোরে উঠলেও জেগে থাকতে ভীষণ কষ্ট হত। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে মেডিটেশন বা এক কাপ ধোয়া ওঠা ভেষজ চা। ঘুম থেকে উঠে তাড়াহুড়ো না করে একটু সময় নিয়ে চা পান করুন অথবা মেডিটেশন করুন।

রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করে ত্বকে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন। এতে ঘুম ভালো হবে।

ঘুমানোর সময় বিছানায় বা হাতের কাছে মুঠোফোন রাখবেন না।

ভোরে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে জানালা দরজার পর্দা সরিয়ে দিন। দিনের আলো শরীরে লাগান।

প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং প্রতিদিন একই সময়ে অ্যালার্ম সেট করবেন।

সন্ধ্যার পর কফি বা চা পান করবেন না।

দুপুরে ঘুমানোর অভ্যাস থাকলে সেটি বাদ দিন।

রাতের খাবার আটটার মধ্যে সেরে ফেলুন।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading