পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমার আভাস

পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমার আভাস

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ২২:২০

আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুর কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টা সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী ৪৮ ঘণ্টায় অর্থাৎ দুই দিনের মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যেতে পারে। এছাড়া ভোরের দিকে দেশের নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার এবং আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading