সাদিও মানের বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই: বায়ার্ন কোচ

সাদিও মানের বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই: বায়ার্ন কোচ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:৪০

বিশ্বকাপকে দোরগোড়ায় রেখে সাদিও মানে চোটে পড়ায় দুর্ভাবনার শেষ নেই সেনেগালের। তবে বায়ার্ন মিউনিখের সহকারী কোচ ডিনো টপমোলের-এর কথায় কিছুটা হলেও স্বস্তি পেতে পারে তারা। জার্মানির সাবেক এই ফুটবলার ও বর্তমানের কোচ জানিয়েছেন, মানের চোট তেমন গুরুতর কিছু নয়। বিশ্বকাপের আগে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড সেরে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন টপমোলের।

বুন্ডেসলিগায় গতকাল মঙ্গলবার রাতে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্নের বিশাল ব্যবধানে জয়ের ম্যাচের পঞ্চদশ মিনিটে হাঁটুতে ব্যথা পান মানে। বেশ কিছুক্ষণ ধরে সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি।

তবে টপমোলের কথায় দুশ্চিন্তা কিছটা হলেও কমতে পারে মানের দেশবাসী ও ভক্ত-সমর্থকদের। বায়ার্নের সহকারী কোচের বিশ্বাস, বিশ্বকাপ খেলতে পারবেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড। তিনি বলেছেন, সাদিও মানে পায়ে আঘাত পেয়েছিল, এর ফলে সে স্নায়ুতে ব্যথা অনুভব করছিল। গুরুতর কিছু নয় এবং তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।

এর আগে ম্যাচের পরপরই বায়ার্নের প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান বলেছিলেন, মানের চোট সম্পর্কের এখনও তেমন বোঝা যাচ্ছে না। তখন তিনি বলেছিলেন, নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আসলে কি অবস্থা জানতে এক-রে করাতে হবে কারণ এখানে সহজেই চিড় ধরতে পারে। তবে আশা করি, খারাপ কিছু হয়নি। এই মুহূর্তে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

আগামী ২০ নভেম্বর শুরু হকে কাতার বিশ্বকাপ। পরদিন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেনেগাল। ‘এ’ গ্রুপের তাদের অন্য দুই প্রতিপক্ষ কাতার ও একুয়েডর।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading