আনলিমা ইয়ার্নের পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সভায় চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউডি/সুস্মিত

