আইপিএলের মিনি নিলাম ২৩ ডিসেম্বর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১১:১০
চলতি বছরের ফেব্রুয়ারিতে আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ায়, ২০২৩ সালের আইপিএলকে সামনে রেখে এবার অনুষ্ঠিত হবে মিনি নিলাম। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কচিতে বসবে এই নিলাম।
বুধবার ইন্ডীয়ার ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই মিনি নিলামের তারিখ ঘোষণা করে। নিলামকে সামনে রেখে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির বাজেট ৯০ কোটি থেকে বাড়িয়ে ৯৫ কোটি করা হয়েছে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার ক্ষেত্রে আরও ৫ কোটি রুপি খরচ করতে পারবে এবারের মিনি নিলামে।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মেগা নিলামে ২১৭ জন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। এদের মধ্যে ১০৭ জন অভিজ্ঞ ও ৯৭ জন অনভিষিক্ত ক্রিকেটার ছিলেন। ১৩৭ জন ছিল ভারতীয় ও ৬৭ জন বিদেশি সেবারের নিলামে দল পান। যাদের দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচ হয় ৫৫১.৭ কোটি রূপি।
মিনি নিলামকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। এরপরই ২৩ ডিসেম্বর মিনি নিলামে অংশ নিবে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ইউডি/কেএস

