ইন্ডিয়া সিরিজেও পেসারদের দায়িত্বে ডোনাল্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:৪০
বাংলাদেশ দলের সঙ্গে অ্যালান ডোনাল্ডের চুক্তি ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপের পর ইন্ডিয়া সিরিজে টাইগারদের পেস বোলিং কোচের জায়গাটি ফাঁকায় রয়ে যেত ডোনাল্ড চলে গেলে। তবে এবার খুশির সংবাদই শোনালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্ডিয়া সিরিজেও টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব থেকবেন দক্ষিণ আফ্রিকার সাদা বিদ্যুৎ খ্যাত অ্যালান ডোনাল্ড
বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর ডোনাল্ডের থাকা না থাকা নিয়ে তৈরি হয়েছিলো সংশয়। এবার সকল সংশয় দূর করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, ইন্ডিয়া সিরিজের জন্যও টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডোনাল্ড। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির এই কর্মকর্তা জানান, দেশের মাটিতে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে টাইগারদের সাপোর্ট স্টাফের সঙ্গেই থাকবেন ডোনাল্ড।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অস্ট্রেলিয়ায় অবস্থান করার কারণে এই মুহুর্তে বাংলাদেশ দলের বিদেশী কোচিং স্টাফ নিয়ে সিদ্ধান্ত নেওয়া স্থগিত রাখয়ে হচ্ছে। আগামী ১৪ নভেম্বর বিসিবি সভাপতি দেশে ফিরলেই বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকবাজ।
ইউডি/আতা

