বিশ্ব করোনা: মৃত্যু ও শনাক্ত কমেছে

বিশ্ব করোনা: মৃত্যু ও শনাক্ত কমেছে

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১২:৪০

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৩ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ১৮৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ১১ হাজার ৪৮০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯২ লাখ ৪৭০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ৯৮১ জন।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। ৭৮ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। এসময়ে দেশটিতে মারা গেছেন ১০০ জন।

অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা আমেরিকায়। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৪৪ জন।

এছাড়া তাইওয়ানে একদিনে মারা গেছেন ৬৬ জন, রাশিয়ায় ৬১ জন, ফ্রান্সে ৫৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫২ জন ও ব্রাজিলে ৪১ জন। ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading