ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ঝিনাইদহে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫

ঝিনাইদহ সদর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার হাটগোপালপুর ও গোয়ালপাড়া এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে একটি বাস ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলো। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি টাইলস বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

অপরদিকে, বরিশাল থেকে ঝিনাইদহগামী কাঠ বোঝাই ট্রাক একই মহাসড়কের হাটগোপালপুর পৌঁছালে সড়কে বিকল হয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।এতে ট্রাকের হেলপার কাইয়ুম গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading