নতুন করে ক‌মি‌টি না দি‌তে ছাত্রলীগ‌কে নি‌র্দেশ: বাহাউদ্দিন নাছিম

নতুন করে ক‌মি‌টি না দি‌তে ছাত্রলীগ‌কে নি‌র্দেশ: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৫

কাউন্সিলের তারিখ ঘোষণা হওয়ার পর নতুন করে ছাত্রলীগের আর কোনও কমিটি ঘোষণা না ক‌র‌তে সংগঠনটির শীর্ষ নেতৃত্বকে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ধানম‌ন্ডি‌তে আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। নতুন করে ছাত্রলীগ যাতে আর কোনও কমিটি ঘোষণা না করে তার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনও জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি; কোনও শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading